সকল মেনু

ওয়ান ব্যাংক শেয়ার কেনায় ঋণ সুবিধা বন্ধ

ওয়ান ব্যাংক পিএলসির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ (মার্জিন লোন) সুবিধা না দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর বিধি ১১(৮) অনুযায়ী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের ওয়ান ব্যাংক পিএলসির সিকিউরিটিজ ক্রয়ের বিপরীতে ঋণ সুবিধা ঋণ সুবিধা না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই নির্দেশনাটি রোববার, ৩ মে থেকে কার্যকর হয়েছে। ফলে বিনিয়োগকারীরা ব্যাংকটির শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা পাবেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top