বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে কেবল ১০টি কোম্পানির শেয়ারেই লেনদেন হয়েছে মোট লেনদেনের ২৩.৯২ শতাংশ।
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজের শেয়ারে। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা সপ্তাহের মোট লেনদেনের ৩.৭৭ শতাংশ। গত সপ্তাহে মোট ৩৯২টি কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি মিলে সপ্তাহের মোট লেনদেনের প্রায় এক-চতুর্থাংশ দখলে রেখেছে।
শীর্ষ কোম্পানির মধ্যে এনসিসি ব্যাংক ৩.১০ শতাংশ, লাভেলো আইসক্রীম ২.৭৩ শতাংশ, মুন্নু সিরামিক ২.৪৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২.৪৭ শতাংশ, সিটি ব্যাংক ২.০৭ শতাংশ, মীর আখতার ১.৯৩ শতাংশ, বেক্সিমকো ফার্মা ১.৮৪ শতাংশ, জিকিউ বলপেন ১.৮৩ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স ১.৬৯ শতাংশ লেনদেন করেছে।
শেয়ার করুন-
প্রকাশ : মে ৯, ২০২৬ , ৪:০৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।