সকল মেনু

রূপালী ইন্স্যুরেন্সের আয় কমেছে

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ১৩ মে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৩৩ পয়সা আয় (ইপিএস) হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৪০ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৬ পয়সা এবং যা আগের বছর একই সময়ে ছিল ২৭ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৭০ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top