প্রকাশ : জুন ৮, ২০২৬ , ১২:১৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
অবশেষে প্রত্যাহার করা হচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস (শেয়ারদরের সর্বনিম্ন সীমা)। শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে দীর্ঘ সময় পর এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) বিশেষ কমিশন সভা আয়োজন করে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেওয়া হবে।
বর্তমানে বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস ১১০ দশমিক ১০ টাকা এবং ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস ৩২ দশমিক ৬০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ‘শিগগিরই দুই কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে। সেটা সোমবার বা মঙ্গলবারও হতে পারে।’
শেয়ার করুন-
প্রকাশ : জুন ৮, ২০২৬ , ১২:১৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।