প্রকাশ : জুন ১৭, ২০২৬ , ৯:০৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬০তম সভা বুধবার, ১৭ জুন প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাসান এফসিএ, পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরপিডি), বাংলাদেশ ব্যাংক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লাহ খান, ব্যাংকের কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ১৭, ২০২৬ , ৯:০৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।