প্রকাশ : জুন ২২, ২০২৬ , ৭:৫২ অপরাহ্ণ
শেয়ার করুন-
‘ব্যাংক এশিয়া ১ম পারপেচুয়াল বন্ড’-এর ষষ্ঠ ধাপের অর্ধবার্ষিক কুপন হার (সুদের হার) ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে বন্ডটির ইউনিটধারীরা আগামী ছয় মাসের জন্য এ হারে রিটার্ন পাবেন। রোববার, ২১ জুন রাজধানীর গুলশানে বন্ডটির ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির বৈঠকে কুপন হার অনুমোদন করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ২৮ জুন ২০২৬ থেকে ২৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের জন্য আলোচিত ১০ শতাংশ হারে রিটার্ন পাবেন বন্ডটির ইউনিটধারীরা। এটি ব্যাংক এশিয়া ১ম পারপেচুয়াল বন্ডের ষষ্ঠ কুপন পরিশোধ পর্যায়।
আগামী ২৮ ডিসেম্বর বন্ডধারীদের মধ্যে কুপনের অর্থ বিতরণ করা হবে।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ২২, ২০২৬ , ৭:৫২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।