সকল মেনু

ইসলামী ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ লভ্যাংশ দেবে। বুধবার, ২৪ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ৩ টাকা ৪ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৩ টাকা ৪১ পয়সা আয় হয়েছিল। সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৪০ পয়সা এবং যা আগের বছর ১ টাকা ৬০ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৬২ পয়সা।

আগামী ২৭ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top