সকল মেনু

আইপিডিসি ফাইন্যান্সের এজিএম সম্পন্ন

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ৪৪তম এজিএম বৃহস্পতিবার, ২৫ জুন সকালে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এজিএম-এর সভাপতিত্ব করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উপস্থিত ছিলেন আইপিডিসি’র স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান, এফসিএ, এফসিএস; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইকবাল চৌধুরী; যুগ্ম সচিব এ কে এম আতিকুল হক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; এবং ব্র্যাক মনোনীত পরিচালক সাব্বির আহমেদ।

ভিডিও কনফারেন্সে আরও অংশগ্রহণ করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস; কোম্পানি সেক্রেটারি ব্যারিস্টার সামিউল হাশিম; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান, এফসিএসহ অন্যান্য কর্মকর্তা ও শেয়ারহোল্ডারবৃন্দ।

এজিএম চলাকালে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপণী অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা ৫% নগদ লভ্যাংশ ও ৫% স্টক লভ্যাংশ অনুমোদন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top