সকল মেনু

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার, ২৫ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ১৭ পয়সা আয় হয়েছে এবং গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১১ পয়সা লোকসান হয়েছিল। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৪ পয়সা।

আগামী ১০ আগস্ট সকাল ১০টায় রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২২ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top