সকল মেনু

আইএফআইসি ব্যাংকের এজিএম সোমবার অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে সোমবার, ২৯ জুন ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভার্চুয়ালি শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা; আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক মুহাম্মদ মনজুরুল হক; ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা; কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক এবং ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ।

সভাপতির বক্তব্যে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের আস্থা সুদৃঢ় করা এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। ব্যাংকের আর্থিক ভিত্তি ও সম্পদের গুণগত মান উন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে একাধিক কৌশলগত উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতে ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের প্রতিযোগিতামূলক উন্নতি প্রদর্শন করবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক সভাটি পরিচালনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top