বেস্ট হোল্ডিংস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। সোমবার, ২৯ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা (ডাইলুটেড) এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৩৭ পয়সা আয় হয়েছিল। সর্বশেষ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৩৯ পয়সা এবং যা আগের বছর ছিল ১ টাকা ৮২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি, ভেন্যু ও রেকর্ড তারিখ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কোম্পানিটি এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেবে।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ৩০, ২০২৬ , ২:৫৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।