ট্রাস্ট ব্যাংক পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) ব্যাংকটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এই মান নিরুপণ করা হয়েছে।
মঙ্গলবার, ৩০ জুন ব্যাংকটির নতুন ঋণমান প্রকাশ করা হয়েছে। আগামী বছরের (২০২৬) ৩০ জুন পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।
ট্রাস্ট ব্যাংক সূত্রে জানা গেছে, স্বল্প মেয়াদে ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ঋণমান এসটি-ওয়ান। এই ঋণমান ব্যাংকটির পর্যাপ্ত তারল্য ও সব ধরনের দায় পরিশোধের নিশ্চয়তাময় সামর্থ্যের প্রতিফলন। আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এএ প্লাস। এর অর্থ ব্যাংকটির উচ্চ মান, উচ্চতর নিরাপত্তা ও সাউন্ড ক্রেডিট প্রোফাইল। ঝুঁকি হচ্ছে মাঝারি।
উল্লেখ, ট্রাস্ট ব্যাংক পিএলসি ২০০৪ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৪৩ কোটি ৭৮ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৬০ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৩ দশমিক ১৭ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১৬ দশমিক ৮৩ শতাংশ শেয়ার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।