অনলাইন সংবাদমাধ্যম চট্টগ্রাম প্রতিদিন এবং তার কর্তৃপক্ষের বিরদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পক্ষে একজন আইনজীবী। ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ করায় গত ১ জুলাই ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তরফদার রুহুল আমিনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ন কবির নোটিশ পাঠিয়েছেন।
বিভ্রান্তিকর প্রকাশিত তথ্যে হওয়ায় সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের পক্ষে ৫০০ (পাঁচশত) কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
সাইফ পাওয়ারটেক লিমিটেড জানিয়েছে, ‘১লা জুলাই ২০২৬ তারিখে এ/ডিসহ রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ পাটানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয় যে, ২৪ জুন ২০২৬ তারিখে প্রকাশিত ‘চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায়’ একটি সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে সাইফ পাওয়ারটেক লিমিটেড, এর ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে অসত্য, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে।’
জানতে চাইলে আইনজীবী মো. হুমায়ন কবির জানান বলেন, চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায় (২৪ জুন প্রকাশ) সংবাদের উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো আদালতের রায়, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিবেদন বা গ্রহণযোগ্য প্রামাণ্য দলিল উপস্থাপন করা হয়নি। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা হয়নি।
তিনি আরও বলেন, ‘এতে সাইফ পাওয়ারটেক লিমিটেডের কর্পোরেট সুনাম, বিনিয়োগকারীদের আস্থা, গুডউইল ও ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, তাই আইনগত নোটিশ করা হয়েছে।’
চট্টগ্রাম প্রতিদিন পত্রিকা কর্তৃপক্ষকে পাঠানো নোটিশে ১৫ (পনের) দিনের মধ্যে সংশ্লিষ্ট সংবাদ ও পোস্ট প্রত্যাহার, অনলাইন আর্কাইভ হতে অপসারণ, নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা, সংশোধনী প্রকাশ করতে হবে। একইসঙ্গে ক্ষতিপূরণ বিষয়ে আলোচনায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে বলে জানায় সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ।
‘অন্যথায় প্রচলিত আইনে ফৌজদারি ও দেওয়ানি আদালতে ৫শ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে প্রয়োজনীয় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে’ বলেন আইনজীবী মো. হুমায়ন কবির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।