সকল মেনু

জিলবাংলা সুগার মিলসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

জিলবাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে ডিএসইর পক্ষ থেকে বার্তা প্রকাশ করা হয়েছে।

রোববার, ৫ জুলাই ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, জিলবাংলা সুগারের শেয়ারদর বৃদ্ধি নিয়ে ২ জুলাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এই অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ তারা দর বৃদ্ধির কারণ জানে না।

জিলবাংলা সুগারের শেয়ারদর গত ২২ জুন ছিল ১২৩ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার (২ জুলাই) লেনদেন শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ৭ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৩৭ টাকা ১০ পয়সা বা প্রায় ৩০ দশমিক ০৬ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top