ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) লোকসানে পড়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৩৫ শতাংশ কমেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা এবং আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৭ টাকা। সে হিসাবে ইপিএস ০.৫০ টাকা বা ১৩৫ শতাংশ কমেছে।
এদিকে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৯ টাকা এবং আগের বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০২ টাকা। ফলে প্রান্তিক ভিত্তিতে ইপিএস ০.১১ টাকা বা ৫৫০ শতাংশ কমেছে।
অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০২ টাকা।
শেয়ার করুন-
আপডেট : জুলাই ৬, ২০২৬ , ২:৪৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।