প্রকাশ : জুলাই ৬, ২০২৬ , ২:১০ অপরাহ্ণ
শেয়ার করুন-
চলতি ২০২৬-২৭ অর্থবছরেও ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানিতে নগদ সহায়তা বা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। রোববার, ৫ জুলাই এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পণ্য ও খাতভেদে রপ্তানিকারকরা সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এই সুবিধার আওতায় রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত এই প্রণোদনা ঘোষণা দিয়েছে সরকার।
সার্কুলার অনুযায়ী, রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা সম্পন্ন করতে হবে।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ৬, ২০২৬ , ২:১০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।