সকল মেনু

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের স্টক লভ্যাংশ ঘোষণার কারণ জানাল

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ঘোষিত স্টক লভ্যাংশ ঘোষণার কারণ প্রকাশ করেছে। ২২ জুন ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃক প্রচারিত লভ্যাংশ ঘোষণার পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এ ব্যাখ্যা দিয়েছে।

কোম্পানির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, সংরক্ষিত অর্থকে মূলধন হিসেবে ব্যবহার এবং বাড়তি মুনাফা থেকে বোনাস শেয়ার ইস্যু করায় স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার, ১৫ জুলাই জানা গেছে, মূলধন সঞ্চিতি, পুনর্মূল্যায়ন সঞ্চিতি, কোনো অবাস্তবায়িত মুনাফা বা কোম্পানি প্রতিষ্ঠার আগের অর্জিত মুনাফা থেকে কোনো স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়নি।

এছাড়া, পরিশোধিত মূলধন হ্রাস করে অন্য কোনো পদ্ধতিতে বোনাস শেয়ার ঘোষণা করা হয়নি, যাতে লভ্যাংশ বিতরণের পর কোম্পানির সংরক্ষিত আয় ঋণাত্মক বা ডেবিট ব্যালেন্সে পরিণত হয়।

কোম্পানির দাবি, ঘোষিত স্টক লভ্যাংশ সম্পূর্ণভাবে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে এবং উদ্বৃত্ত মুনাফার ভিত্তিতে ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top