সকল মেনু

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিট দায় কমেছে

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত বছরের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদে এ প্রতিবেদন অনুমোদন দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৬ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৩২০ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১ হাজার ৪২৬ কোটি ৭৮ লাখ ১ হাজার ২৪৭ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানির নিট দায় কমেছে।

অন্যদিকে, ব্যালান্স শিটে প্রদর্শিত জীবন বীমা তহবিলের স্থিতি ৩১ ডিসেম্বর, ২০২৪ সালে ছিল ৭৪৯ কোটি ১৯ লাখ ৭ হাজার ৩৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৭৫৭ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ৮০১ টাকা।

এছাড়া, কোম্পানির আর্থিক ঘাটতিও কমেছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ শেষে ঘাটতির পরিমাণ ছিল ৬৬৯ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৪৪৬ টাকা, যা ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ৫৯৭ কোটি ৭১ লাখ ৫২ হাজার ২৮৪ টাকায় কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top