ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে বৃহস্পতিবার, ১৬ জুন লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪০ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ১ হাজার ১১৮ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৯১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯০০ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ০৮ পয়েন্ট কমে ১২০৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ২৭ পয়েন্ট কমে ২২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩টি কোম্পানির, বিপরীতে ২৪০ কোম্পানির দর কমেছে। আর ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।