সকল মেনু

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে এক বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বিমা তহবিল প্রায় ৯০৪ কোটি টাকা বেড়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করে কোম্পানিটি।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির সমন্বিত জীবন বিমা তহবিলের (লাইফ ইন্স্যুরেন্স ফান্ড) পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ১০২ কোটি ৬ লাখ টাকা। ২০২৫ সালের একই সময়ে এ তহবিল ছিল ৬ হাজার ১৯৮ কোটি ১২ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিল বেড়েছে ৯০৩ কোটি ৯৪ লাখ টাকা।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির মোট আয় থেকে মোট ব্যয় ও দাবি (ক্লেইম) পরিশোধের পর সঞ্চয় হয়েছে ২০৪ কোটি ৫৬ লাখ টাকা এবং আগের বছরের একই সময়ে এ সঞ্চয় ছিল ১৬৯ কোটি ৮ লাখ টাকা।

অন্যদিকে, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানির মোট আয় থেকে মোট ব্যয় ও দাবি পরিশোধের পর সঞ্চয় হয়েছে ৮৩ কোটি ৭৬ লাখ টাকা এবং ২০২৫ সালের একই সময়ে এ সঞ্চয় ছিল ২০১ কোটি ৯২ লাখ টাকা।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) হয়েছে ২৩ টাকা ৬২ পয়সা এবং যা আগের বছরের একই সময়ে ছিল ২৩ টাকা ১৯ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top