পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-২৬ থেকে জুন-২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে ব্যাংকগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এবি ব্যাংক পিএলসি: আগামী ২৯ জুলাই সন্ধ্যা ৬টায় ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ওয়ান ব্যাংক পিএলসি: আগামী ২৯ জুলাই বিকাল ৩টায় ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি: আগামী ২৮ জুলাই বিকাল ৪টায় ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ট্রাস্ট ব্যাংক পিএলসি: আগামী ২৫ জুলাই বেলা ২টা ৩০ মিনিটে ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি: আগামী ২৮ জুলাই বেলা ২টা ৩০ মিনিটে ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ২২, ২০২৬ , ৪:৩৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।