সকল মেনু

যমুনা ব্যাংকের আয় বেড়েছে

যমুনা ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।বুধবার, ২২ জুলাই অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৯ পয়সা এবং গত বছর একই সময়ে ১ টাকা ৪০ পয়সা আয় হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) ব্যাংকটির সমন্বিত আয় হয়েছে ৪ টাকা ৩ পয়সা এবং গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৩ টাকা ৩১ পয়সা।

দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৫২ টাকা ৩৮ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৪৭ টাকা ৩১ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৩০ টাকা ৫৪ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top