সকল মেনু

মুন্নু সিরামিকের ক্রেডিট রেটিং প্রকাশ

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এ-’ এবং স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং ‘এসটি-২’ বহাল রাখা হয়েছে। পাশাপাশি রেটিংয়ের আউটলুক ‘স্ট্যাবল’ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই কোম্পানির প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে জানা গেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ চূড়ান্ত ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে।

২৩ জুলাই, ২০২৬ থেকে এ রেটিং কার্যকর হবে এবং এর মেয়াদ থাকবে ২২ জুলাই, ২০২৭ পর্যন্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top