যমুনা ব্যাংক পিএলসি-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সোমবার, ২৭ জুলাই সকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন।
সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালকগণ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজারসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন।
আজকের সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ২৯ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রায় আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য শেয়ারহোল্ডার, গ্রাহক ও অংশীজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি উদ্ভাবন, সুশাসন, গুণগত গ্রাহকসেবা ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে যমুনা ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।