সকল মেনু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ৬ পয়সা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা এবং আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭৮ পয়সা।

অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৮৬ পয়সা এবং যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৩ পয়সা। এ হিসাবে ছয় মাসের ব্যবধানে ইপিএস ৩ পয়সা বেড়েছে। এ ছাড়া ২০২৬ সালের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৮১ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top