লিমিটেড (এনএফএমএল) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) লোকসান করেছে। একই সঙ্গে ছয় মাসের ব্যবধানে কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহ ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও কমেছে।
বৃহস্পতিবার, ৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা এবং আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৪ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা এবং আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১০ পয়সা।
এদিকে, আলোচ্য ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ পয়সা এবং যা আগের বছরের একই সময়ে ছিল ৫ পয়সা।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৮ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে যা ছিল ১১ টাকা ৯ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় বিক্রি ও রাজস্ব কমে যাওয়ায় শেয়ারপ্রতি আয় ঋণাত্মক হয়েছে। পাশাপাশি পাওনা অর্থ আদায় কম হওয়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে। ঋণাত্মক ইপিএসের প্রভাবেই শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।