প্রকাশ : আগস্ট ১০, ২০২৬ , ৬:৪৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা ব্যাংক পিএলসির প্রয়াত উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন ৭৫ হাজারের বেশি শেয়ার তার মনোনীত নমিনির হিসাবে স্থানান্তর করা হয়েছে। আমানউল্লাহ সরকার বর্তমানে ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুত্রে জানা গেছে, সোমবার, ১০ আগস্ট এক ঘোষণায় ব্যাংক জানায় প্রয়াত আলহাজ মোহাম্মদ আলী সরকারের নামে থাকা ঢাকা ব্যাংকের ৭৫ হাজার ২৮৩টি শেয়ার নমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে তার নমিনি ও ছেলে আমানউল্লাহ সরকারের বিও হিসাবে স্থানান্তর সম্পন্ন হয়েছে।
ব্যাংকটি আরও জানিয়েছে, ডিএসইতে গত ৬ আগস্ট দেওয়া আগের ঘোষণার ধারাবাহিকতায় শেয়ার স্থানান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ১০, ২০২৬ , ৬:৪৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।