ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করার লক্ষ্যে আরও ৫ টি ব্রোকারেজ হাউসকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- এম্পেরর সিকিউরিটিজ এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড (Emperor Securities & Wealth Management Ltd.), গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড (Global Securities Ltd.), মোঃ ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড (Md. Fakhrul Islam Securities Ltd.), এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড (SIBL Securities Limited) এবং স্টক এন্ড বন্ড লিমিটেড (Stock & Bond Limited)।
বুধবার, ১২ আগস্ট ডিএসই বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমান ব্রোকারেজ হাউসগুলোকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেন।
এ সময় ডিএসই’র ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা ও মহাব্যবস্থাপক (মার্কেট ডেভেলোপমেন্ট) সাইয়িদ মাহমুদ জুবায়ের, উপমহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান এবং জিশান মুহাম্মদ বিন হাসানসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।