সকল মেনু

ঢাকা ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে

ব্যাংকের মূলধন ভিত্তি আরও শক্তিশালী করতে ৩০০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে অতিরিক্ত টিয়ার-১ মূলধনের আওতায় কনটিনজেন্ট-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

ব্যাংকটির তথ্যমতে, গত ১৩ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০০ কোটি টাকা সংগ্রহের জন্য কনটিনজেন্ট-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড ছাড়া হবে।

বাসেল-৩এর আওতায় ব্যাংকের মূলধন কাঠামো আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা-সংক্রান্ত নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তাবিত বন্ডটি অতিরিক্ত টিয়ার-১ বা এট-১ মূলধন হিসেবে গণ্য হবে।

তবে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই ঢাকা ব্যাংক বন্ডটি ইস্যু করতে পারবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top