প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৬ , ১:০৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন, ২০২৬ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৬ , ১:০৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।