সকল মেনু

রূপালী ইন্স্যুরেন্স ও সাইহাম কটনের শেয়ার কিনবে ডিএসই

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সাইহাম কটন মিলস লিমিটেডের শেয়ার বাই-ইন মার্কেট থেকে কেনার ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (ডিএসইএমজিটি)। ডিএসইর ঘোষণায় বলা হয়েছে, শেয়ার বিক্রয়ে আগ্রহী পক্ষগুলোকে বিক্রয়াদেশ দেওয়ার আগে ডিএসই ক্লিয়ারিংকে বিষয়টি অবহিত করতে হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর. মঙ্গলবার বাই-ইন মার্কেট থেকে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (ডিম্যাটেড) ৪৩৬টি শেয়ার এবং সাইহাম কটন মিলস লিমিটেডের (ডিম্যাটেড) ২৪ হাজার শেয়ার কেনা হবে।

ঘোষণায় আরো বলা হয়েছে, এ ছাড়া লেনদেন সম্পন্ন হওয়ার পর বিক্রয়কারী ট্রেকগুলোকে নিজ নিজ ক্লিয়ারিং হিসাব থেকে পে-আউট প্রক্রিয়ার মাধ্যমে দুপুর ২টার মধ্যে শেয়ারগুলো ডিএসই ক্লিয়ারিং হিসাবে স্থানান্তর করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিও আইডি হলো ১১০০০০১০০০০০০০৩৫।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top