সকল মেনু

ডিএসইর বিদায়ী সপ্তাহে দর পতনে বিডি থাই ফুড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭ টাকা ৮০ পয়সা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১০ দশমিক ০৫ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা।

এ ছাড়া তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৮৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৭ দশমিক ৮৪ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৭ দশমিক ২৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৬৩ শতাংশ, বেক্সিমকোর ৬ দশমিক ৫১ শতাংশ, বিডি থাইয়ের ৬ দশমিক ৩৩ শতাংশ এবং তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ০৪ শতাংশ শেয়ার দর কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top