বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ২০ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৮৪ টাকা ৪০ পয়সায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৩৮ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪৪ টাকা ৪০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৯৯ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৩২ টাকা ৬০ পয়সায়।
এ ছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৭ দশমিক ৪৬ শতাংশ, মেঘনা পেটের ১৬ দশমিক ৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৯৫ শতাংশ, খান ব্রাদার্সের ১৫ দশমিক ০৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩ দশমিক ৩১ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১৩ দশমিক ০৫ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের ১০ দশমিক ৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।