প্রকাশ : সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:১৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের পতনে সোমবার, ২১ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৫৫০ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইএস সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ কমে ১ হাজার ১০৭ দশমিক ০০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ কমে ২ হাজার ১০৫ দশমিক ৯২ পয়েন্টে নেমেছে।
এদিন ডিএসইতে মোট ২ লাখ ২০ হাজার ৬৩৭টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৩৬টি শেয়ার ও ইউনিট।মোট ৩৮৬টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:১৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।