ডরিন পাওয়ার জেনারেশন পিএলসি গত ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। বৃহস্পতিবার, ৮ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ৩ পয়সা এবং আগের বছর যা ছিল ৩ টাকা ১৯ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ৫৭ টাকা ১২ পয়সা এবং আগের বছর যা ছিল ৫২ টাকা ৪৫ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১৮ টাকা ৯৬ পয়সা এবং আগের বছর যা ছিল ১১ টাকা ৭৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এবং ১২ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।