সকল মেনু

সমতা লেদারের আয় বেড়েছে

সমতা লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা এবং আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩ পয়সা।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ পয়সা এবং আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ পয়সা।

২০২৫ সালের জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ পয়সা এবং আগের বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৬ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top