সকল মেনু

সি পার্ল বিচের নো ডিভিডেন্ড ঘোষণা

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।

মঙ্গলবার, ২৪ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৫৬ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ২ টাকা ৪৬ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৩ পয়সা এবং যা আগের বছর ২ টাকা ৪৪ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৭৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর হাইব্রিড সিস্টেমে এবং ১৫ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top