সকল মেনু

ইবনে সিনা জমি কিনবে

স্টাফ রিপোর্টার: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩০৬ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও বরিশাল এ নিজস্ব ভূমিতে সেলস ডিপো স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন, পাঁচলাইশ মৌজায় ৪২ দশমিক ৯০ শতাংশ ও বরিশাল সিটি কর্পোরেশন বিমানবন্দর থানাধীন ইছাকাটি মৌজায় ৩৪ শতাংশ জমি ক্রয় করবে ইবনে সিনা ফার্মা।

রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ব্যতিত জমি দুটির মূল্য যথাক্রমে ২ কোটি ৬০ লাখ টাকা ও ২ কোটি ৯৮ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top