সকল মেনু

ইবনে সিনা ফার্মার শেয়ার বিক্রি ও জমি কেনার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) তথা ওষুধের মৌলিক কাঁচামাল উৎপাদন শিল্পে বিনিয়োগ করবে। কোম্পানিটির শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান দ্যা ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের মাধ্যমে এই বিনিয়োগ করা হবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গত শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩০৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, পরিচালনা পর্ষদ সভায় ১০ কোটি টাকায় ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের সব শেয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ টাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি।

একই বৈঠকে, চট্টগ্রাম ও বরিশালে নিজস্ব ভূমিতে সেলস ডিপো স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন, পাঁচলাইশ মৌজায় ৪২ দশমিক ৯০ শতাংশ ও বরিশাল সিটি করপোরেশন বিমানবন্দর থানাধীন ইছাকাটি মৌজায় ৩৪ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের পরিচালকরা।

রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ব্যতীত জমি মূল্য যথাক্রমে ২ কোটি ৬০ লাখ টাকা ও ২ কোটি ৯৮ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top