প্রকাশ : অক্টোবর ২২, ২০২৩ , ৫:৩৩ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটার পরিচালনা পর্ষদ বন্ড ও প্রিফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৩৫০ কোটি টাকার রিডামবল, কিউমুলেটিভ, নন-কনভার্টেবল অ্যান্ড নন-পার্টিসিপেটিভ প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির পর্ষদ ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি বিদ্যমান ঋণের অর্থায়ন করতে বন্ড ও প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে। রেনাটা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ২২, ২০২৩ , ৫:৩৩ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।