স্টাফ রিপোর্টার: মতিন স্পিনিং মিলস পিএলসি এর ২১ তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৩০ নভেম্বর সকালে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় শেয়ারহোল্ডাররা সভায় ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মতিন স্পিনিং মিলস পিএলসির চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। সভায় আরও উপস্থিত ছিলেন এম.এ রহিম, ভাইস চেয়ারম্যান, এম, এ জব্বার, ব্যবস্থাপনা পরিচালক, এম এ কাদের, পরিচালক, তানজিন খুরশিদ, পরিচালক, তাসলিমা বেগম, পরিচালক, মোঃ আবদুস সালাম এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান অডিট কমিটি, ব্যারিস্টার শামছুল হাসান, স্বতন্ত্র পরিচালক, নিরীক্ষক, এ কে এম ফজলুল হক, এফসিএ, পাটনার হোসাইন ফরহাদ এন্ড কোং, চাটাড একাউন্টস, হারুনর রশিদ এফসিএস, সিইও হারুনর রশিদ এন্ড এসোসিয়েট (স্কুটাইনিজর), এবং মোহাম্মাদ ইমারত হোসেন এফসিএ, এফসিএস চীফ ফাইনেন্সিয়াল অফিসার।
উক্ত সভা পরিচালনা করেন কোম্পানির সচিব, মোঃ শাহ আলম মিয়া, এফসিএস।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ৩০, ২০২৩ , ২:২৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।