সকল মেনু

এসএস স্টিলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

এসএস স্টিল লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ০২ পয়সা এবং গত বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত ইপিএস ছিল ০১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পুনর্মূল্যায়ন ছাড়া সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ০১ পয়সা। আর পুনর্মূল্যায়নসহ এনএভিপিএস ছিল ২৩ টাকা ৯৯ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top