আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ১০:৩৮ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল) বিদ্যুৎ বিক্রি চুক্তির মেয়াদ ৯ ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে, তাই এসপিসিএল তাদের প্ল্যান্ট বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসপিসিএল।
এসপিসিএলের সঙ্গে বিদ্যুৎ বিক্রি নিয়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিপিডিবির সঙ্গে ১৫ বছরের চুক্তি আছে।
ডিএসইতে দেওয়া বিজ্ঞপ্তিতে এসপিসিএল জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে প্লান্টটি বন্ধ হয়ে যাবে, এ সময় জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসপিসিএল আরও জানিয়েছে, তারা পাঁচ বছরের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নের অনুরোধ জানিয়েছে। বিদ্যুৎ উৎপাদন কোম্পানিটি বলেছে, আবেদনটি বর্তমানে বিপিডিবির বিবেচনাধীন আছে। তারা এ বিষয়ে ইতিবাচক ফলাফল আশা করছে।
শেয়ার করুন-
আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ১০:৩৮ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।