প্রকাশ : এপ্রিল ১৬, ২০২৪ , ৬:১৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে জানা গেছে, ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হুসাইনের হাতে থাকা কোম্পানিটির ৪ লাখ ৯৫ হাজার ২৩টি শেয়ারের মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ২৩টি শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার দরে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি।
২০০৭ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ব্র্যাক ব্যাংক পিএলসির মোট শেয়ারের ৪৬ দশমিক ২৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। বর্তমানে ব্যাংকটি পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ১৬, ২০২৪ , ৬:১৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।