সকল মেনু

চার প্রতিষ্ঠানের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠান গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার, ১৩ মে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৫৮ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৮১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ১৫ পয়সা এবং আগের বছরে ছিলো ৩১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৯৮ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩৭ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ০৪ পয়সা এবং আগের বছরে ছিলো ২২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৮৭ পয়সা।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৭২ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ৫৮ পয়সা এবং আগের বছরে ছিল মাইনাস ২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৩৯ পয়সা।

ব্যাংক এশিয়া লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৬৭ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ১৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ১ টাকা ৪৪ পয়সা এবং আগের বছরে ছিলো ১৩ টাকা ৭৭ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৮৫ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top