সকল মেনু

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে সী পার্ল বীচ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বৃহস্পতিবার, ১১ জুলাই শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটির বৃহস্পতিবার ২৪ কোটি ৫০ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার টাকা। ২০ কোটি ১৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, গ্লোবাল হেভি কেমিক্যালস, সানলাইফ ইন্সুরেন্স এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top