সকল মেনু

এনার্জিপ্যাক ও ফিনিক্স ইন্স্যুরেন্স দর পতনে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৯ জুলাই লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩২ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দর পতনের শীর্ষে উঠে এসেছে ২ কোম্পানি।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি ২টি হলো- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন এনার্জিপ্যাকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৩ শতাংশ এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯০ পয়সা বা ৩ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এইচ আর টেক্সটাইলের শেয়ারদর ১ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৯৯৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৯৯১ শতাংশ কমেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড।

দরপতনের তালিকায় উঠে আসা বাকি কোম্পানিগুলো হলো- জনতা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল এবং আলহাজ টেক্সটাইল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top