সকল মেনু

সোনালী লাইফের সভা স্থগিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য করণে তা অনুষ্ঠিত হয়নি। কোম্পানিটি পর্ষদ সভার নতুন সময়সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানিয়ে দেবে।

ডিএসই সূত্রে জানা গেছে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top