প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৪ , ৯:১৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
শনিবার, ১৬ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়। একই বৈঠকে কোম্পানির স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুসারে, কোম্পানিটি তার জমি, বিল্ডিং, প্ল্যান্ট ও মেশিনারিজ ইত্যাদির পুনর্মূল্যান করবে। এর সবই গাজীপুর সদরের কেবি বাজারে কোম্পানির কারখানায় অবস্থিত।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ২৩ টাকা ০২ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১৯ টাকা ০৩ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৩৭ টাকা ৮৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর এবং ৫ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৪ , ৯:১৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।