প্রকাশ : নভেম্বর ২১, ২০২৪ , ১:১২ অপরাহ্ণ
শেয়ার করুন-
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সম্পর্কে ডিএসই গত ১৯ নভেম্বর কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, কারখানায় অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে বর্তমানে কার্যক্রম বন্ধ রয়েছে। কোম্পানির উৎপাদন কার্যক্রম পুরোদমে চালিয়ে যেতে ১২ এমটি ধারণ ক্ষমতাসম্পন্ন ১৭.৫০ চাপের হুস্ক বয়লার আমদানি করেছে। শিগগিরই কারখানায় হাস্ক বয়লার স্থাপনের কাজ শেষ করে উৎপাদনে ফিরে আসবে কোম্পানিটি।
কোম্পানির উৎপাদন বন্ধ থাকলেও কোম্পানি থেকে কোনো কর্মী ছাঁটাই করা হয়নি বলেও জানানো হয়।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২১, ২০২৪ , ১:১২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।